
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা–১৮ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন নিশ্চিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। দীর্ঘদিন ধরে এই আসনটি নিয়ে জল্পনা–কল্পনা চলছিল। অবশেষে দলের শীর্ষ নেতৃত্ব তার ত্যাগ, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার যথাযথ মূল্যায়ন করেছেন বলে মনে করেন তারা।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় সাবেক ছাত্রনেতারা বলেন—
সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খোকন বলেন,
“দল ও তৃণমূলের প্রতি এস এম জাহাঙ্গীর ভাইয়ের দীর্ঘদিনের ত্যাগ ও নিবেদন আজ মূল্যায়িত হয়েছে। তিনি নিঃসন্দেহে ঢাকা–১৮ এর যোগ্য প্রার্থী।”
তোফাজ্জল হোসেন বাবু বলেন,
“মনোনয়ন পাওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে দল তার ওপর আস্থা রাখে। আমরা বিশ্বাস করি তিনি এই আসনে জনগণের প্রকৃত প্রতিনিধি হবেন।”
মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন,
“জাহাঙ্গীর ভাই সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার নমিনেশন ঘোষণায় অত্র অঞ্চলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
জাহিদ ইসলাম খান রনি বলেন,
“দলের সংকটকালীন সময়ে তিনি দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। তার নমিনেশন ঢাকা–১৮ এ সংগঠনে নতুন গতি এনে দেবে।”
সারওয়ার আলম বলেন,
“দলের প্রতি তার আনুগত্য ও সততা আজ স্বীকৃতি পেয়েছে। আমরা সবাই মিলে তাকে শক্তভাবে সহযোগিতা করব।”
এস এম বদরুল আলম বলেন,
“এই মনোনয়ন শুধু তার নয়, ঢাকা–১৮ এর নিবেদিত নেতাকর্মীদেরও সম্মান। আমরা তার সফলতা কামনা করি।”
সাবেক ছাত্রনেতারা আরও বলেন, এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঢাকা–১৮ আসনে বিএনপি আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী হয়ে উঠবে বলে তারা বিশ্বাস করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page