মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয় ক্লাসরুমে
৭নং বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন,গাইবান্ধা সদরের আয়োজনে ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি রোজ বুধবার আছরের নামাজ শেষ, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তিস্তী তৌহিদ সৌরভ, সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক আফসার আলীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page