
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে এভারকেয়ার হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ।
আজ বুধবার দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ফরিদা আখতার হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তিনি হাসপাতালে এসেছেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page