
রাজিব হোসেন-শরণখোলা (বাগেরহাট) :
'এক দফা, এক দাবি: নিয়োগ বিধি নিয়োগ বিধি'—এই স্লোগানকে সামনে রেখে শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) কর্মীরা জরুরি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে অধিদপ্তর প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত নিয়োগ বিধি তৈরি হয়নি, যার ফলে যে পদে নিয়োগ হচ্ছে সেই পদেই থেকে অবসর গ্রহণ করতে হচ্ছে। বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া এই কর্মীরা জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, ইপিআই কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ সকল সেবা তারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রদান করলেও তাদের চাকরির রাজস্ব খাতভুক্ত হওয়ার পরও কোনো নিয়োগ বিধি নেই। পরিবার কল্যাণ সহকারী পূরবী পদ্ম সাহা, খাদিজা আক্তার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আল ইমরান ও বিদ্যুৎচন্দ্র হালদার কর্মসূচিতে বক্তব্য রাখেন। নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page