মোঃ ওয়াহেদ আলী
লালমনিরহাট জেলা।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ২ নং খোদাবাগ এলাকায় নতুন ঈদগাহ মাঠ জামে মসজিদের দ্বিতীয় ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার, ০৩ জানুয়ারি ২০২৫ সকালে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মকবুল হোসেন বিএস।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নতুন ভবন নির্মাণে এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতার আবহ ছড়িয়ে পড়ে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page