
সাবিনা ইয়াসমিন :
দেশের কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক আল্লাহ ও রাসূলের প্রতি কটুক্তি করায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় গাজীপুরে কাশিমপুর সারদাগঞ্জে বহুল আলোচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি কাশিমপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ সম্মুখে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম সহকারি শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান বক্তারা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page