
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসাতুর রাইয়ান আল ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ওয়াজ ও মাহফিলে অংশগ্রহণ করেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
মাহফিলে উপস্থিত আলেম ও মুসল্লীদের সাথে তিনি অংশ নেন এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্যও প্রার্থনা করা হয়।
বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন দোয়ার সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশবাসীর ঐক্য ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন,
“আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি— দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।”
মিল্টনের উপস্থিতি এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সম্প্রদায়ভিত্তিক ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক সংযোগে মিল্টনের নিয়মিত অংশগ্রহণ স্থানীয়দের মাঝে ইতিবাচক বার্তা বহন করছে।
মাহফিল শেষে সবাই মিলে আবারো বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির অগ্রগতির জন্য প্রার্থনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page