
সুজা মিয়া :
গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ী থানার অন্তর্গত ৮ নাম্বার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার দাদন ব্যবসায়ী যেভাবে বেড়েছে তাতে এলাকার লোকদের অনেক ক্ষতি হচ্ছে যারা এই দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছে।
তারা অনেকেই ভিটামাটি ছাড়া। এবং এদের ভয়ে গ্রামে আসতে পারে না বাইরে বিভিন্ন জায়গায় এদের ভয়েঅবস্থান করছেন। এমনকি টাকা দিতে না পারলে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বেঁধে মারপিট করে।
বিষয়টি এলাকাবাসী সূত্রে জানা যায় প্রতিদিন সন্ধ্যায় অধিকাংশ স্টলে মোবাইল ফোনে জুয়ার আসর বসে। ওখানে হাজার হাজার টাকা প্রতিদিনই খেলা হয়।
গোডাউন বাজারের পাশে হরিনা বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র এ বিষয়ে কোনদিনও তারা কোন পদক্ষেপ নেননি। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।
এদেরকে ধরে দ্রুত আইনের আওতায় আনা হোক। না হইলে এরা যেভাবে গোডাউন বাজারটাকে জ্বালিয়ে খাচ্ছে আমার মনে হয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে যারা টাকা নিয়েছে তারা কখনই এদের হাত থেকে বাঁচতে পারবে না।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page