
নিজস্ব প্রতিনিধি :
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় র্যালি শুরু হবে আগামীকাল সকাল ৯টায়।
আজ (রোববার) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য ৮টা ৪৫ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিজয় র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তনে পৌঁছাবে।
সেখানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এই বর্ণাঢ্য বিজয় র্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page