
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
কুলাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ রেজাউল হক ও সাধারণ সম্পাদক জনাব মোঃ ইদ্রিস আলী চেয়ারম্যান এর নেতৃত্বে কুলাঘাট ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীদের কে সাথে নিয়ে আপোসহীন নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় আসুরোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকলের মন্তব্য, বাংলাদেশের আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ অবস্থায় আমরা কোন গণসংযোগ কর্মসূচি চালাতে পারি না। আমাদের মন অত্যন্ত খারাপ, আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় শুধু দোয়া মাহফিল করব। কোন গণসংযোগ কর্মসূচি হবে না। এই কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।
এরপরে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page