বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা-১৫ এ শফিকুল ইসলাম খান মিল্টনের অফিসে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশের মানুষের মাঝে চলছে দোয়া ও প্রার্থনা। দল-মত নির্বিশেষে সবাই তার সুস্থতা কামনা করে আসছেন।
আজ সকাল থেকে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক যুবনেতা শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াত। কুরআনের হাফেজদের নিয়ে নিজেই উপস্থিত থেকে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
দোয়া মাহফিলে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন—
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এই জাতির আশা-ভরসার প্রতীক। তার সুস্থতা মানেই বাংলাদেশের গণতন্ত্রের শক্তি। আমরা বিশ্বাস করি আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ পরিচালনায় আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন,
“বেগম জিয়া বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ে বাস করেন। আমরা তার সুস্থতা কামনায় নিরন্তর দোয়া করে যাচ্ছি, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
মাহফিল শেষে উপস্থিত সকলকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিয়মিত দোয়া করার আহ্বান জানান শফিকুল ইসলাম খান মিল্টন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page