
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও খুলনার অব্যাহত খুন সন্ত্রাস আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ২৫ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বানরগাতি বাজারে,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন,খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু,চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,রাকিবুল ইসলাম রাকিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনার অব্যাহত খুন,সন্ত্রাস ও মাদকের ভয়াল গ্রাসে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ায় বক্তারা উদ্যেগ প্রকাশ করে বলেন,তারেক রহমানের ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব বাস্তবায়নই দেশের চলমান সংকট কাটানোর একমাত্র পথ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page