
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুনাক সভানেত্রী মিসেস জীবন নাহার নাসরিন জেমি (সহধর্মীনি, পুলিশ সুপার, লালমনিরহাট) মহোদয়কে বিদায় সংবর্ধনা প্রদান।
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের বদলিজনিত কারণে অদ্য ২৮/১১/২০২৫ খ্রিঃ তারিখ পুনাক, লালমনিরহাটে লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুনাক সভানেত্রী মিসেস জীবন নাহার নাসরিন জেমি, (সহধর্মীনি, পুলিশ সুপার, লালমনিরহাট) মহোদয়কে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে পুনাক সভানেত্রী মহোদয়কে বিদায়ী সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করেন লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে মাসতুরাতুজ যহুরা মীম, সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তামান্না-য়ে-জাকিয়া, সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাটসহ পুনাকের অন্যান্য সদস্যগণ। লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে বিদায়ী পুনাক সভানেত্রী মহোদয়ের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর প্রতিটি সদস্য পুনাক সভানেত্রী মহোদয়ের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
পুনাক সভানেত্রী মহোদয় লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সকলের জন্য মঙ্গল কামনা করেন এবং অনেকদিন একসাথে কাজ করায় স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থাপন করেন। তারা আরো ব্যক্ত করেন, পুনাক সভানেত্রীর নেতৃত্বে তারা একসাথে অনেক কাজ করেছেন। এতে জেলা পুলিশের ভাবমুর্তি উজ্জল হয়েছে। পুনাক সভানেত্রী মহোদয় নিজেও লালমনিরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়ে পড়েন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page