
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
প্রানের শহর খুলনার সার্বিক নিরাপত্তা বিষয়ে বেসরকারি টেলিভিশন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দেন খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। খুলনার সার্বিক নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,খুলনায় যে লাশের মিছিল,মাদকের প্রসার,তরুণদের নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করানো,এসব নিয়ে ডিসি সাহেবের সাথে আলোচনা হয়েছে।আমরা বলেছি এদের তালিকা তৈরি করুন,শহরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসান,তালিকা ধরে ধরে এদের অ্যারেস্ট করুন। ভোট দিতে যাওয়া নিয়ে প্রশ্ন করলে, তিনি বলেন,ভোট দিতে আপনারা যাবেন, আমরা উৎসবমুখর পরিবেশ তৈরি করব।
তিনি দীর্ঘ চার বছরেরও বেশী সময় দলের কোন পদ পদবীতে ছিলেন না। তবে তাকে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। এ অবস্থায় সবাইকে সাথে নিয়েই নির্বাচন করতে চান বলে জানান।
তিনি বলেন, খুলনার ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা খুব শিগগিরই যৌথভাবে ক্যাম্পেইনে নামবেন। পরিচ্ছন্ন ইমেজের নেতাদের সঙ্গে নিয়েই মাঠে কাজ করা হবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়াকে বিএনপির জন্য সবচেয়ে বড় পাওয়া হিসেবে আখ্যা দেন তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page