
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এইদিনে রাতে আকস্মিকভাবে তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কয়েক দিন জ¦রে ভুগছিলেন। সাংবাদিকতায় এবং বিশেষ করে সম্পাদক হিসেবে তিনি দেশ-বিদেশের গণমাধ্যম জগত ছাড়াও নানা ক্ষেত্রে সুপরিচিত ছিলেন। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সাংবাদিকতা ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি পেশাগত উৎকর্ষে নিজে কঠোর পরিশ্রম করেন। তিনি ঢাকা থেকে দৈনিক জনবাণী, খুলনা বিভাগের অন্যতম ইংরেজি দৈনিক দি ডেইলি ট্রিবিউন পত্রিকা প্রকাশ করেন।
সম্পাদক পরিষদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সমবায় আন্দোলন ও সমবায় ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান ও নির্বাচিত হন। লিয়াকত আলী ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, আর ২০১৫ সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে অবসান ঘটে তাঁর কর্মমুখর বর্ণাঢ্য জীবন ও দীর্ঘ পঞ্চাশ বছরের সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র পুরুষের।
আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইকবাল নগর জামে মসজিদে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া ইকবালনগরসহ কয়েকটি মাদ্রাসায় এতিমদের জন্য খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page