
নিজস্ব প্রতিনিধি :
দক্ষিণখান গাওয়াইর এলাকার দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের কর্ণধার ও জনপ্রিয় সমাজসেবক এস এম জাহাঙ্গীর হোসেন।
নিজ বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“হিফজ শিক্ষার মাধ্যমে একটি শিশুর চরিত্র গঠিত হয়, তার হৃদয়ে আল্লাহর বাণী দীক্ষিত হয়। এই শিশুদের হাতেই আগামী দিনের নৈতিক ও আদর্শিক সমাজ গড়ে উঠবে। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য।”
তিনি আরও বলেন,
“ঢাকা-১৮ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক উদ্যোগকে এগিয়ে নিতে আমি কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
২৩ নভেম্বর ২০২৫, দক্ষিণখান, ঢাকা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page