
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সঙ্গে আজ রোববার রাতে বিএনপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের দেওয়া তথ্যানুযায়ী, বৈঠকটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত ৮টায় হবে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page