
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিকের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ নভেম্বর) বাদ এশা রফিজ উদ্দিন রফিকের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী,হারিনাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন,গাজীপুর ওমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শাজাহান,নগরের বরুদা কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম,মোঃ জাকির চেয়ারম্যান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন, বরুদা কেন্দ্রীয় মসজিদের খতিব।দোয়া ও মোনাজাত শেষে সভার মাঝে তবারক বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page