
মোঃ আহসান হাবীব :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রেখেছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু আরও বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মাধ্যমে আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি modern ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই আদর্শেই বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায়।
স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন, সাবেক মেয়র কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page