
নিজস্ব প্রতিনিধি :
জামিরাদিয়া মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও আইডিয়াল ইসলামিক একাডেমির উদ্যোগে আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ধর্মীয় বয়ান ও হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষের ভিড় জমে, যা পুরো এলাকাজুড়ে এক ধর্মীয় আবহ তৈরি করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু তার বক্তব্যে বলেন,
“একসময় আলেমরা মঞ্চে সত্য কথা বললেই মাইক কেড়ে নেওয়া হতো, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হতো। অনেকে বাধ্য হয়ে দেশও ছেড়ে চলে গিয়েছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজ আবারও বাকস্বাধীনতার অধিকার ফিরে পেয়েছি। মানুষ এখন নির্ভয়ে সত্য কথা বলতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শামসুদ্দিন মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
১০ নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান।
বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন মিয়া,
৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সারফুল ইসলাম,
এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে বয়ান পেশ করেন দেশের খ্যাতিমান আলেম-ওলামা—
হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী
মুফতি রহমতউল্লাহ নূরী
হযরত মাওলানা আলামগীর হোসেন
মাওলানা কে.এস. ফররুক হক
মাওলানা আবদুর রউফ মাহমুদী
বক্তারা ইসলামের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও হাফেজ তৈরির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page