মোঃ আবুল কালাম-নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশাল জনসমাবেশে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এমপি পদ প্রার্থী এডভোকেট এম আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের মানুষের মুক্তির সনদ জননেতা তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন। মানুষকে ৩১ দফা সম্পর্কে বলুন। আমি নমিনেশন পাওয়ার পর প্রত্যক প্রার্থীর বাড়ি বাড়ি গিয়েছি, আমি ঐক্যে বিশ্বাসী। আমি বিবাদ চাই না, আমি চাই ধানের শীষের বিজয়। আমি নবীনগরের প্রত্যকটি বিষয় সম্পর্কে অবগত আছি, আমি কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, বালু খেকো, অবৈধ্য টাকার মালিক, দালালদেরকে প্রশ্রয় দিবো না।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকাল ৩ ঘটিকায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে (খেলার মাঠ) নবীনগর উপজেলা ও পৌর বিএনপি'র ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর পৌর বিএনপি'র সভাপতি উবায়দুল হক লিটনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগর সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এমপি পদ প্রার্থী, জেলা বিএনপি'র সদ্য সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট এম আব্দুল মান্নান।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এস কে হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনুউদ্দিন আহাম্মেদ মঈন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইদ্রিস, ছাদির মিয়া, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক, সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুল হাদিস শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে সাইফুল ইসলাম, নবীনগর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কবি অনন্ত হিরা, মো. কামাল হোসেন, মোবারক হোসেন, ইরন মিয়া, মলাই মিয়া, মাইন উদ্দিন মইন, মো. আবুল হোসেন, বিপ্লব সরকার, মো. আলমগীর হোসেন, রাকিবুল ইসলাম ইউনুস, আশিকসহ অন্যান্যরা
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page