
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক ঘোষণা দিয়েছেন—রিকশা ও অটোরিকশা চালকদের কাছ থেকে আর কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না।
শুক্রবার পল্লবীতে রিকশা–অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
“গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
“আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় উপস্থিত অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চললে যানজটসহ অনেক সমস্যার সমাধান হবে।”
মতবিনিময় সভায় চালকদের জীবিকা, নিরাপত্তা, রাস্তার অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ বিষয়ে নানা আলোচনা হয়। আমিনুল হকের বক্তব্যে চালকদের মাঝে স্বস্তি ও আশাবাদের সুর দেখা যায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page