নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
দিনব্যাপী এই উপহার বিতরণ কর্মসূচিতে স্থানীয় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষজন অংশ নেন। মিল্টন বলেন, “জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে— এ বিশ্বাস আমাদের আছে।”
তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page