
এম এ গাফফার :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের মনিপুর আফফান স্কুল মাঠে ১৩ ওয়ার্ডের মহিলাদেরকে নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার জন্ম মিরপুর মনিপুরের ১৩ নম্বর ওয়ার্ডে জন্ম থেকে আমার এক ছেলে এই মনিপুর স্কুলে লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এবং আমার ছেলের বউ এই মনিপুরের স্কুলে লেখাপড়া করে ডাক্তারি পেশায় নিয়োজিত আছে তাই আমি দূরের কেউ না আমি এই এলাকার সন্তান তাই এলাকার সন্তান হিসেবে অবশ্যই আপনি আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন তাই আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের যেকোনো কল্যাণে আমি নিজের জীবনকে উৎসর্গ করে দেব।
তিনি বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর যুবদলের সম্মানিত আহবায়ক জনাব শাকিল মোল্লা। বিশেষ অতিথি শাকিল মোল্লা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এবারে ভোট দেবো কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে। বিশেষ অতিথি জনাব শাকিল মোল্লা তার বক্তব্যে বলেন।
আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিকনির্দেশনা দিয়ে গেছেন আমরা সেই ভাবে ইসলাম ধর্ম পালন করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এর সহধর্মিনী মিসেস তিন্নি ম্যাডাম। তিনি বলেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুরা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page