
মোঃ শিহাব উদ্দিন :
বাংলাদেশের রাজনীতিতে যেসব ব্যক্তিত্ব যুগকে অতিক্রম করে ইতিহাসে স্থান করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি আজ শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন; বরং নির্যাতিত গণতন্ত্রের প্রতীক ও স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের অগ্রণী মুখ।
তারেক রহমানের রাজনৈতিক অবস্থানকে বিশেষভাবে অনন্য করে তুলেছে তার পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য। তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহু দলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন। আর তার মা, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন দেশের নেতৃত্ব দিয়েছেন সফলতার সাথে।
বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বাবা রাষ্ট্রপতি—মা প্রধানমন্ত্রী—এমন সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছে; সেই বিরল তালিকায় রয়েছে একমাত্র একজন বাংলাদেশি, তারেক রহমান।
তারেক রহমানের ৬১তম জন্মদিন দেশ-বিদেশে উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। তবে এটি কেবল জন্মদিনের আনুষ্ঠানিকতা নয়—বরং একটি প্রতিরোধ, একটি প্রত্যয়, একটি স্বপ্নের প্রতীক।
স্বদেশ থেকে নির্বাসন— আরেক চরিত্র নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের তারেক রহমান দেশে যখন জনগণের পক্ষের রাজনীতিকে শক্তিশালী করছিলেন, তখনই তিনি ফ্যাসিস্ট শাসনের টার্গেটে পরিণত হন।
অত্যাচার–নিপীড়ন–মিথ্যা মামলা—সব কিছুর মধ্যেও তিনি ভেঙে পড়েননি। বরং প্রবাস থেকেই তিনি বিএনপিকে সংগঠিত ও পুনর্গঠনের কাজ অব্যাহত রেখেছেন।
এমন দৃঢ় প্রত্যয়ী নেতৃত্ব এই উপমহাদেশে খুব বেশি দেখা যায় না।
বিগত ফ্যাসিস্ট শাসনাকে উৎখাতে তাঁর ভূমিকা
২০০৭–২০০৮ এর অস্বাভাবিক সময় থেকে শুরু করে বিগত একদলীয় ফ্যাসিস্ট শাসন পর্যন্ত—তারেক রহমান ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মূল কণ্ঠস্বর।
তিনি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন বাংলাদেশের দমন–পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের সংকট।
যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের মানুষ ঘৃণা প্রকাশ করেছে, তাকে দেশ থেকে সরাতে জনতার আন্দোলনে অনুপ্রেরণা যোগাতে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি।
জনগণের আন্দোলনকে একত্রিত করার দফা—তারেক রহমানের নির্দেশনা
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ এক সুস্পষ্ট রূপরেখা নিয়ে রাজপথে রয়েছে। নির্বাচনের মাঠে দল কীভাবে অবস্থান নেবে, কীভাবে জনগণের অধিকার আদায়ে একত্রিত শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে—সেসব বিষয়ে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
তার প্রস্তাবিত একত্রির দফা আজ জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে। এই দফাগুলো পৌঁছে যাচ্ছে গ্রামে–শহরে–মহল্লায়—যা ভবিষ্যতের গণআন্দোলনের প্রধান ভিত্তি হয়ে উঠছে।
এক অনন্য প্রত্যয়—আধুনিক রাজনীতির নতুন প্রতীক তারেক রহমান আজ কেবল একজন রাজনৈতিক নেতাই নন; তিনি আধুনিক বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যত নির্মাণের একটি ধারণা, একটি ভিশন।
বিপদের মধ্যেও তাঁর অবিচল মনোবল, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শিতা তাকে আলাদা উচ্চতায় দাঁড় করিয়েছে। তার নেতৃত্ব আজ বিএনপি ও গণতন্ত্রমনা মানুষের জন্য অনন্য শক্তির উৎস।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page