
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে জেলার গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(১৯ নভেম্বর) বুধবার বিকেলে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য যোগদাকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবের সভাপতি ও অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, বাংলা ভীষনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক ভোরের সময় এর জেলা প্রতিনিধি লাল চান বিশ্বাস সুমন, নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকি, দৈনিক জন জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন জিমু সহ জেলার অর্ধ-শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
সংবাদকর্মীরা তাদের পরিচয় সহ জেলার বিভিন্ন সমস্যা নব নিযুক্ত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক বলেন, এর জন্য জেলার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা করেন, গণমাধ্যমকর্মীরা তার পাশে থাকবেন। শেষে জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানের জন্য দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page