
মোঃ ওয়াহেদ আলী :
১৯ নভেম্বর ২০২৫ ইং তার নিজের ফেসবুক পোস্টে শোভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি লিখেছেন...
সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম/আদাব।
গত ১৪/১১/২০২৫ ইং তারিখে ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত তিস্তা নদীর রক্ষা আন্দোলনের একটি কর্মসূচী চলাকালীন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমার অসুস্থতার কথা শুনে আপনারা মসজিদে, মন্দিরে এবং স্বীয় প্রতিষ্ঠানে সৃষ্টিকর্তার নিকট দোয়া মাহফিল ও প্রার্থনার ব্যবস্থা করেছেন। মহান আল্লাহতায়ালার অসীম কৃপায় এবং আপনাদের দোয়া ও প্রার্থনায় আমি শারীরিক সুস্থতা ফিরে পেয়েছি। বর্তমানে আমি উন্নত চেকআপের জন্য থাইল্যান্ডে অবস্থান করছি। আগামী ২৩ নভেম্বর দেশে ফিরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার খোঁজ-খবর নেয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page