
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আব্দুল হামিদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী এলাকায় এই ঘটনা ঘটে। তিনি মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অল্প বয়সে বাবাকে হারানোর পর হামিদ নানার বাড়ি দক্ষিণ সিধুলীতে বড় হন। নানা মারা গেলে তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন। পরে কর্মজীবনে প্রবেশ করলেও দুই মাস আগে তিনি নরসিংদীর একটি গার্মেন্টসের চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। সোমবার রাত ৮টার দিকে খাবার খেয়ে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান।
মঙ্গলবার সকালে প্রায় সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী দরজা খুলে দেখেন—হামিদ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page