
নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে এবং সাহায্য সহযোগিতা করে তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেনা।
তিনি বলেন, তারেক রহমান খুব সজাগভাবে ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী কিন্তু মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে নিয়মিত সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন।
তিনি বুধবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার সংগঠন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্রছাত্রীদের মাঝে বই, শারীরিকভাবে অক্ষমদের হুইল চেয়ার এবং চাষিদের মধ্যে কৃষি উৎপাদন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনাভোটে এবং রাতের ভোট দিনে করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন।
২০১৮ সালে দিনের ভোট রাতে করার জন্য তিনি নিজের পছন্দের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেন। এরমধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় করেন প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনী এবং এজেন্সিকে ম্যানেজ করতে। বাকি পাঁচ হাজার কোটি টাকা চারজন মিলেভাগ করে নেন।
তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন,আল্লাহ আপনাদের বিচার করবেন।
নিজের অপকর্মের সকল সহযোগীকে অসহায় ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমান হলো আল্লাহ বিচার করেছেন। শেখ হাসিনার পতনকে তিনি এজিদ ও হিটলারের সাথে তুলনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল কাদির বিটুল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি
এ্যাডভোকেট হামিদুল ইসলাম চৌধুরী হিরু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি রিজভী আহম্মেদ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page