
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। আটকদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় বিজিবি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা, খোশালপুর, বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।
অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, ‘আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।’
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page