

সাবরিনা সুলতানা — বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং জগতে এক অনুপ্রেরণার নাম। তিনি “Ingenuous Academy - ViiiT” এর মাধ্যমে শতাধিক নারীকে ডিজিটাল স্কিল ও অনলাইন আয়ে সক্ষম করে তুলেছেন। জানুন তার সফলতার যাত্রা।
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং সেক্টরে নারীদের উপস্থিতি এখনও সীমিত। কিন্তু এই ধারা বদলে দিচ্ছেন সাবরিনা সুলতানা — যিনি নিজের উদ্যোগ Ingenuous Academy - ViiiT এর মাধ্যমে শতাধিক নারীকে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে দিয়েছেন।
তার গল্প শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, এটি বাংলাদেশের নারী ডিজিটাল উদ্যোক্তা আন্দোলনের প্রতীক।
চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক করার পাশাপাশি নিজের ডিজিটাল স্কিল বৃদ্ধির আইডিয়াটা এখান থেকেই মাথায় ঢুকে সাবরিনার।স্নাতক পড়ার শুরুর সময়ই সাবরিনা ডিজিটাল স্কিল শেখার ইচ্ছা থেকে ফ্রিল্যান্সিং শুরু করেন। তখন তিনি বুঝেছিলেন, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের নারীদের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
কিন্তু শুরুটা সহজ ছিল না। প্রথম ক্লায়েন্ট পেতে মাসের পর মাস অপেক্ষা, সামাজিক বাধা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা — সবই ছিল বাস্তবতা। তবু তিনি থামেননি।
“আমি তখনও জানতাম না কোথায় যাচ্ছি, কিন্তু জানতাম — থামলে পিছিয়ে যাব।” — সাবরিনা সুলতানা
২০২২ সালে সাবরিনা তাঁর একজন বন্ধু কে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন অনলাইন ট্রেনিং প্রতিষ্ঠান “Ingenuous Academy - ViiiT”, যেখানে নারীরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ড প্রোমোশন, ও কনটেন্ট স্ট্র্যাটেজি শেখে।
তার প্রশিক্ষণপ্রাপ্ত অনেক নারী এখন নিজের অনলাইন ব্যবসা পরিচালনা করছেন, কেউবা ক্লায়েন্টের জন্য ডিজিটাল সার্ভিস দিচ্ছেন।
✅ ৭৫০+ নারী ডিজিটাল স্কিল অর্জন করেছে
✅ ২০% নারী এখন চাকরি করে নিজস্ব আয়ে সক্ষম
✅ ২৫% নারী এখন এফিলিয়েট মার্কেটিং নিজস্ব আয়ে সক্ষম
✅ ১৫% নারী এখন অনলাইন মার্কেট প্লেসে কর্মরত নিজস্ব আয়ে সক্ষম
✅ ৪০% নারী ছোট ব্যবসা ডিজিটাল করেছে

সাবরিনা সুলতানা প্রমাণ করেছেন— নারীরা কেবল কর্মী নয়, তারা ডিজিটাল পরিবর্তনের চালিকাশক্তি।
তার উদ্যোগ “Ingenuous Academy - ViiiT” এখন বাংলাদেশের নারী ডিজিটাল বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page