
নিজস্ব প্রতিনিধি :
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ (সোমবার) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল।
তিনি আরও জানান, রায় ঘিরে রাজধানীতে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।
আজ বেলা ১১টার পর রায় পড়া শুরু করবেন আদালত। এ রায় ঘিরে গতকাল (রোববার) থেকেই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page