
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের অধীনস্থ ১৬ নং ওয়ার্ডের দক্ষিণ কাফরুল মডেল হাইস্কুল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের ভাই-বোনদের নিয়ে সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি সকল ধর্মের মানুষের পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
মিল্টন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকেই আমাদের ধরে রাখতে হবে। সমাজে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page