
নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণখানে আয়োজিত ঈসালে সওয়াব মাহফিল ও ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের কর্ণধর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
মাহফিলে তিনি ইসলামের শান্তি, ন্যায়পরায়ণতা ও মানবিকতার বাণী তুলে ধরে উপস্থিত মুসল্লি ও জনসাধারণের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এস এম জাহাঙ্গীর বলেন,
“ইসলামের মূল শিক্ষা হলো ন্যায়, দয়া, ক্ষমা ও মানবসেবা। সমাজকে বদলাতে হলে ব্যক্তিজীবন থেকেই ইসলামী আদর্শের চর্চা শুরু করতে হবে। মন-মানসিকতার পরিবর্তন ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি আরও বলেন,
“আমরা যদি আল্লাহর রাস্তায় হাঁটি, মানুষের সেবা করি, শোষিত-বঞ্চিত মানুষের পাশে থাকি—তাহলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম কখনো সংঘাতের শিক্ষা দেয় না; বরং ভ্রাতৃত্ব ও শান্তির মাধ্যমে ঈমানদারকে পরিপূর্ণ করে।”
মাহফিলে এস এম জাহাঙ্গীর দক্ষিণখানের মানুষের জন্য দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে সমাজের কল্যাণ ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামী স্কলার, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় মুনাজাত করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page