
নিজস্ব প্রতিনিধি :
আজ ১৬ নভেম্বর ২০২৫ ইং, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ডে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এ আয়োজনের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা কামাল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল আলম নিরব। তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার, আর বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে মানবিক উদ্যোগে বিশ্বাস করে।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত থেকে ক্যাম্পের আয়োজনকে সফল করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page