
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব আনিসুজ্জামান খান বাবু–কে নিয়ে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ১ নং ওয়ার্ড ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দাদের আয়োজনে, আদমজী জামে মসজিদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুজ্জামান খান বাবু। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো।” তিনি আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ওয়ার্ডবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page