প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
যশোরে অসহায় শিশু আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি :
যশোরের অতি ফর্সা রঙের কারণে পিতৃপরিচয় হারানো তিন বছরের শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার সকালে সেখানে গিয়ে আফিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি আফিয়ার মায়ের সঙ্গে কথা বলেন, খোঁজ-খবর নেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী বাসস্থান নির্মাণসহ দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের এক দম্পতির ঘরে জন্ম নেয় শিশুকন্যা আফিয়া। জন্মের পর আফিয়ার গায়ের রং সাদা হওয়ায় তার বাবা স্ত্রী-সন্তানকে ত্যাগ করে চলে যান। সেই থেকে শিশুটিকে নিয়ে তার মা মানবেতর জীবনযাপন করে আসছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬