
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার সময় ১৬ হতে ২৬ নভেম্বর পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ও নিশ্চিত করার সময় ২৭ নভেম্বর পর্যন্ত।
এ ছাড়া কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিবরণী ফরমের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাঁধাই করে কলেজে সংরক্ষণ করবেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page