
এম এ গাফফার :
সম্মানিত শুভাকাঙ্ক্ষী ভাইবন্ধুগণ, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি নীলফামারী ৪, (সৈয়দপুর+কিশোরগঞ্জ) থেকে আপনাদের হয়ে মনোনয়ন নিয়েছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে যেভাবে কাজ করতে চায় তার একজন সারথি হতে চাই আপনাদের মধ্যে থেকে।
সুন্দর সুশৃঙ্খল নিরাপদ আধুনিক সৈয়দপুর কিশোরগঞ্জ উপহার দিতে চাই।।আমি আপনাদের সন্তান ভাই বা বন্ধু হয়ে থাকতে চাই।
সকল ধরণের চাঁদাবাজি, দখলদারি, প্রশাসনিক হয়রানি চিরতরে কবর রচনা করতে সহযোগিতা চাই। ব্যবসায়িকখাতে ঘুষ বা হয়রানি বন্ধ করতে আপনাদের সারথি হতে চাই।
কর্মসংস্থান তৈরিতে ব্যবসাখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সরবরাহ রাখতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
আপনাদের দোয়া, ভালবাসা সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষে নমিনেশন ফর্ম উত্তোলন ও জমা দিতে কেন্দ্রীয় কার্যালয়ে আসবো সন্ধ্যা ছয়টায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page