
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশ স্কাউটস কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (চতুর্থ পর্যায়) এর অর্থায়নে গাইবান্ধা জেলা স্কাউটস এর আয়োজনে দশ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান ১১ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ৩.৩০মিনিটে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন -
জনাব সুধীর চন্দ্র বর্মন(এএলটি) বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলা।
জনাব মোঃ সাইফুল ইসলাম(এএলটি প্রতিনিধি) বাংলাদেশ স্কাউটস,গাইবান্ধা জেলা।
ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান(যুগ্ম- সম্পাদক) বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল।
জনাব রাশেদা বেগম( কমিশনার) বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা।
জনাব আব্দুল মালেক সরকার(জেলা সম্পাদক) বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা।
জনাব মোঃ রেজাউল করিম(উপজেলা সম্পাদক) বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা সদর উপজেলা।
জনাব নাসিমা বেগম- জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা।
এ সময় তারা বলেন,
বাংলাদেশ স্কাউটস সাঁতার প্রশিক্ষণ শুধু একটি খেলা বা দক্ষতা শেখানো নয়, বরং এটি শিশুদের জীবন বাঁচাতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটরা জলজ পরিবেশে নিজেদের নিরাপদ রাখতে শেখে এবং সমাজের জন্য একটি সহায়ক সম্পদ হিসেবে তৈরি হয়।
বাংলাদেশ স্কাউটস সাঁতার প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিশুদের ও তরুণদের মধ্যে জীবনরক্ষাকারী এই দক্ষতাটি তৈরি করা, যা তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক উন্নয়নে সহায়ক। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পানিতে নিরাপদ থাকা এবং জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল শেখে, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এটি স্কাউট আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আনন্দপূর্ণ পরিবেশে শেখার একটি সুযোগ তৈরি করে।
প্রশিক্ষণটি সাধারণত ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়, তবে এটি সকল বয়সী স্কাউটদের জন্যই উন্মুক্ত।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ও উপজেলার সকল স্কাউটস কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page