
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন ঢাকা-১৮ আসনে। এলাকার সাধারণ মানুষ মনে করেন, “জাহাঙ্গীর হোসেনের বিকল্প কেউ নেই”— এমন মতই বর্তমানে জোরালোভাবে প্রতিফলিত হচ্ছে স্থানীয় রাজনীতিতে।
তবে একই সঙ্গে মহানগর উত্তর বিএনপির ভেতরে গ্রুপিং ও দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। দলের সদস্য সচিব মোস্তফা জামান, ১ নম্বর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক কফিল আহমেদ, ও আরেক যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন— এই চার নেতার নেতৃত্বে গঠিত একটি প্রভাবশালী গ্রুপ বর্তমানে ঢাকা উত্তর বিএনপিতে সক্রিয়ভাবে অবস্থান করছে। এই গ্রুপিংয়ের কারণে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি দেখা গেছে, এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী প্রচারণায় প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন। অপরদিকে, অন্য গ্রুপের প্রচারণায় উপস্থিতি ছিল মাত্র ১০ থেকে ১২ হাজার। এই তুলনাই স্পষ্টভাবে বোঝাচ্ছে কার জনপ্রিয়তা বর্তমানে এলাকায় বেশি।
এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ঢাকা-১৮ আসনের প্রায় ৭৬ শতাংশ ভোটার চান এস এম জাহাঙ্গীর হোসেন-ই হোন পরবর্তী এমপি প্রার্থী।
স্থানীয়রা মনে করেন, দলের অভ্যন্তরীণ বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন জরুরি। তারা বলেন—
> “যার গ্রহণযোগ্যতা বেশি, তার হাতেই দলীয় মনোনয়ন দেওয়া উচিত। বিভেদ থাকলে লাভবান হবে কেবল বিরোধীরা।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page