
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন। আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন। কিন্তু তারেক রহমান যেনতেনভাবে ক্ষমতা নিতে চান না। তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান। জনগণও বিএনপির পক্ষে আছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বল্লামুখা বেড়িবাঁধের পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে হাসিনা শুনবে কিনা জানি না, কিন্তু মোদি শুনবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আজকে গণভোটের কথা যারা বলে তাদের সঙ্গে হাসিনার যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে। কারণ এই গণভোটে যদি শেখ হাসিনা ওখান থেকে বলে দেয়, তখন তার দলের, তার অনুগত ও তার সহচররা গিয়ে না- এর পক্ষে ভোট দেবে। তখন দেশটির কী অবস্থা হবে?
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page