নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন মিরপুর জোন কতৃক আয়োজিত কমিউনিটি ভলান্টিয়ার মিলন মেলা।
জুলফিকার আলি জুয়েলঃ
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিলন মেলার অনুষ্ঠান শুরু হয়। কমিউনিটি ভলান্টিয়ার মিলন মেলা ২০২৫ আয়োজন করে মিরপুর জোন।
ঢাকা মিরপুর ১২ প্রিন্স চাইনিজ পল্লবীতে অনুষ্ঠিত মিলন মেলায় উপস্থিত ছিল ডিএঃ মডারেটর, জোন অ্যাম্বাসেডর, থানা এম্বাসেডর, কাফরুল থানা অ্যাম্বাসেডর, ভাষানটেক থানা, পল্লবী থানা, দারুস সালাম থানা, রূপনগর থানা, শাহআলী থানা এবং কমিউনিটি ভলেন্টিয়ারগন উপস্থিত ছিল।
উপস্থিত ডিএঃ জেসমিন আক্তার জুই ( মডারেটর), কোর ভলান্টিয়ার হামিদা রহমান, আনন্দ কুমার সাহা ( মডারেটর) , জোন এম্বাসিডর তাহমিনা আক্তার লিজা, এহসান সাহরিয়া কমিউনিটি ভলান্টিয়ার মজিবুর রহমান আকাশ সহ অথিতি সাবিনা শারমিন নারী উদ্যোক্তা এবং নুরুল ইসলাম দুলাল বীর মুক্তিযোদ্ধা গন বক্তব্য রাখে। বক্তারা উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং মিরপুরে যদি উদ্যোক্তাগণ মেলা করার চিন্তা করে তবে মিরপুরের যেকোন স্থানে যেকোনো সময় তাদেরকে সুযোগ করে দিবে মিরপুর জোন। বেশিরভাগই নারী উদ্যোক্তা উপস্থিত ছিল নারী উদ্যোক্তারা বিভিন্ন কর্মের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে উনি কি স্বাবলম্বী হয়েছে এবং অন্যদের স্বাবলম্বী করার পরামর্শ দিচ্ছে।
এভাবে উদ্যোক্তাদের দেশের বিভিন্ন স্থানে মিলন মেলার আয়োজন হলে ক্ষুদ্র উদ্যোক্তারা উৎসাহিত হবে। এতে সরকারের নজরদারি ও সহযোগিতা সরকার দিলে এই উদ্যোক্তারা স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করে বক্তারা।
বক্তব্য শেষে কোর ভলান্টিয়ার, ডিএ,জোন এম্বাসেডর, থানা এম্বাসেডর ও কমিউনিটি ভলান্টিয়ারদের সম্মননা ক্রেস্ট উপহার দিয়ে জমকলো মিলন মেলা অনুষ্ঠানের সমাপ্তি করে ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page