
নিজস্ব প্রতিনিধি :
🌾 তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক — এই শ্লোগানে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় ছিল উত্তাল জনসমুদ্র।
একই ফ্রেমে আজ দেখা গেলো ঢাকার চার আসনের হেভিওয়েট প্রার্থীদের, যারা প্রত্যেকে বিশাল শোডাউনের মাধ্যমে র্যালি নেতৃত্ব দেন।
📍 ঢাকা-১২ আসনের ধানের শীষের প্রার্থী — সাইফুল আলম নীরব
📍 ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী — সানজিদা ইসলাম তুলি
📍 ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী — শফিকুল ইসলাম খান মিল্টন
📍 ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী — আমিনুল হক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই ঐতিহাসিক অনুষ্ঠানে চারজন তরুণ ও জননন্দিত নেতা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারুণ্যের ঐক্য, পরিবর্তনের বার্তা এবং ধানের শীষের জয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ যোগ দেয় তাঁদের র্যালিতে। নেতাদের আহ্বান ছিল—
“বাংলাদেশের তারুণ্য এখন পরিবর্তনের প্রতীক। আমাদের প্রথম ভোট, শেষ বিশ্বাস — ধানের শীষ।”
এই ঐক্যবদ্ধ উপস্থিতি বিএনপি ও সমমনা রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page