
জন জাগরণ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান এর জন্মদিন আজ।
এই দিনটিকে ঘিরে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক জনজাগরণ পরিবার, যারা তাঁকে একজন ত্যাগী, সাহসী ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করেছে।
বিগত সরকারের সময় তিনি ছিলেন জুলুম ও নির্যাতনের শিকার— এমনকি তাঁর পরিবারের সদস্যরাও সেই নির্যাতন থেকে রেহাই পাননি। অথচ ত্যাগ, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে রাজনীতিতে নিজেকে অটুট রেখেছেন এই নেতাটি।
রাজপথের সংগ্রাম থেকেই উঠে আসা নেতা মামুন হাসান ছিলেন ঢাকা-১৫ আসনের মনোনয়নের অন্যতম প্রত্যাশী। যদিও দলের সিদ্ধান্তে এই আসনে মনোনয়ন পান যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন, তবে দলের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে মামুন হাসান জানিয়েছেন—
“দলের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের পাশে আছি, থাকবো।”
এমন উদার মনোভাব এবং দলের প্রতি আনুগত্যই তাঁকে কর্মী ও তৃণমূল নেতাদের কাছে আরও প্রিয় করে তুলেছে।
স্থানীয় নেতাকর্মীদের অনেকে মনে করেন,
“এমন ত্যাগী ও সংগঠক নেতাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখা গেলে তা দলের জন্য শক্তি বয়ে আনবে।”
দৈনিক জনজাগরণ পরিবার মামুন হাসানের জন্মদিনে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page