
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী বেসিক ১ নং গেট এলাকায় শনিবার বিকেল ৪টায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় এই খোলা মঞ্চে সভার আয়োজন করা হয়। দিনভর নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তিনি তার বক্তব্যে বলেন
৭ই নভেম্বর দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনের চেতনা আমাদের সামনে এগিয়ে চলার শক্তি যোগায়। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
আলহাজ্ব মোঃ রবিউল আলম রবি, সাবেক সহসভাপতি, গাজীপুর মহানগর বিএনপি।
তিনি বলেন ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার নতুন পথ খুলে দিয়েছিল। আজও সেই চেতনা আমাদের সংগ্রামের অনুপ্রেরণা।
মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সহসভাপতি-১, গাজীপুর মহানগর বিএনপি।
তিনি বলেনবর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধারে সংগঠনকে মাঠে আরও সক্রিয় হতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
আলহাজ্ব মোঃ সাজ্জাদুল রহমান মামুন, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা বিএনপি গাজীপুর, মহানগর । তিনি ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন,
বিএনপির সংগঠন আবারও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে।
সভা শেষে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি কোনাবাড়ীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ব্যানার, দলীয় পতাকা, স্লোগান আর কর্মীদের উদ্দীপনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শত শত নেতাকর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা বুকে ধারণ করে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতেই তাদের এই আয়োজন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page