
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page