নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঢাকা-১৪ আসনে মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি'র নির্বাচনী র্যালি আজ বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়।
র্যালিটি শুরু হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে এবং শেষ হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে র্যালি প্রকম্পিত হয় ‘ধানের শীষের বিজয় হোক’ শ্লোগানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র ড. মাহদী আমিন,
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
র্যালির শেষে সানজিদা ইসলাম তুলি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“এই উপস্থিতি প্রমাণ করে, পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত। আমরা একসাথে এই অন্যায়ের অবসান ঘটাব।”
সানজিদা ইসলাম তুলি সকল নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page