
নিজস্ব প্রতিনিধি :
ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৮ বর্তমানে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা গেলেও দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের বিশ্বাস—অবশেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্যাগী নেতা জননেতা এস এম জাহাঙ্গীর হোসেন-কেই এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
দল ইতোমধ্যে দেশের ২৩৭টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে, তবে এখনো ঢাকা-১৮ আসনের প্রার্থী ঘোষণা হয়নি। এতে করে এলাকার ত্যাগী নেতাকর্মীদের মাঝে কিছুটা ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও দল ও নেতাকর্মীদের আগলে রেখেছেন, যিনি বিএনপির পতাকা ও আদর্শ রক্ষা করতে দীর্ঘদিন নিরলসভাবে কাজ করে গেছেন—তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া অন্যায় হবে।
রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতা অনেক বেশি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং আন্দোলন-সংগ্রামের প্রথম সারিতে থেকেছেন।
স্থানীয় জনগণের প্রত্যাশা—খুব শীঘ্রই বিএনপি আনুষ্ঠানিকভাবে এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করবে, এবং তার নেতৃত্বেই শুরু হবে আসন্ন নির্বাচনের মাঠ প্রস্তুতি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page