
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাটে জেলা প্রশাসন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌদাপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (১ নভেম্বর সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতোমধ্যে নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন জোর দিয়ে বলেন, এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। তিনি উল্লেখ করেন, ফলে আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এটা অক্ষুণ্ন থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।
![]()
তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। তবে তিনি জানান, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যেসব মডেল মসজিদ উদ্বোধন হয়নি, সেগুলো সরকারের নলেজে আছে। তিনি জানান, আমরা এটা তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে, যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ দিলে আমরা আইনে লোক ব্যবস্থা গ্রহণ করব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের প্রধানরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page